আলমগীর মানিক | ০৭:৫২ পিএম, ২০২২-০৫-১১
রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদী গোসল করতে নেমে লোকেশ সৈত নামে ১৯ বছর বয়সী এক পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় অপূর্ব নামে ১৯ বছর বয়সী আরও এক পর্যটক জীবিত উদ্ধার করেছে ডুবুরি দল।
তারা দু'জনই চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ও সদরঘাট থানা এলাকার বাসিন্দা। বুধবার (১১ মে) বিকেলে কাপ্তাই থানার ওয়াগ্গা ইউনিয়নের সীতারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তারা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানাগেছে।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিস মো. শাহীন আলম জানিয়েছেন, সকালে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা থেকে ৬ পর্যটক বেড়াতে আসে কাপ্তাইয়ে। সারাদিন ঘুরে বিকেলে গোসল করতে নামেন কর্ণফুলী নদীতে।
এসময় গোসল সেরে বাকীরা সাঁতরে উপরে উঠলেও এদের মধ্যে লোকেশ সৈত ও অপূর্ব নামে দুইজন তলীয়ে যান নদীতে। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দল। এসময় অপূর্বকে জীবিত উদ্ধার করা গেলেও কিছুক্ষণ পরে অপরজন লোকেশ সৈতের মরদেহ উদ্ধার করে নৌ বাহিনীর ডুবুরি দল।
ঘটনার ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন। https://www.facebook.com/chttimes24.official
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited